ধানের শীষে ভোট চেয়ে মাজেদ বাবুর গণসংযোগ
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বৃহস্পতিবার দুপরে উপজেলার ১০ নং তারুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মাজেদ বাবু।
এ সময় মাজেদ বাবু বলেন, ‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ আমার সাথে রয়েছে।’
তিনি আরও বলেন, আপনারা ১৭ বছর ভোট দিতে পারেন নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।
ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই প্রার্থী বলেন, আমি হাজার হাজার ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছি, আমি অসংখ্য অসহায় গরিব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছি। কারণ আমার লক্ষ্য ছিল মানুষের সেবা করা, একটি শিক্ষিত মূল্যবোধের প্রজন্ম তৈরি করা, একটি শিক্ষিত মূল্যবোধের সমাজ তৈরি করা। আপনারা আমাকে আমানতস্বরূপ ভোট দিয়ে দেখতে পারেন। রাজনীতি আমার কাছে সেবা। আমি আজন্ম আপনাদের সেবা করে যেতে চাই।
এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।