ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দী যুদ্ধাপরাধীর মৃত্যু
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জাহিদ (৭৫) নামে এক কারাবন্দী যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় গত ২২ জানুয়ারি রাতে কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, মৃত মো. জাহিদ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। তার কয়েদি নম্বর ৭৭১৬/এ। তিনি সুনামগঞ্জ জেলার লাখাই উপজেলার অশোক উল্লাহর ছেলে।