সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আকতার গ্রেফতার

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আকতার গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকার সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে (৪১) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতার আকতার আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সদ্য ঘোষিত সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’র তালিকায় আকতারের নাম ৪২ নাম্বারে রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।