সিদ্ধিরগঞ্জে ২২ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং চার জন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী এবং চার জন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ জানায়, রবিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্প, আজিবপুর সোনা মিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হলেন- মোহাম্মদ আল আমিন (৩০), ডালিম (৩৫), নাছরিন (৩০), লুৎফর দেওয়ান (৪০), খন্দকার ওয়ালি উল্লাহ শাওন (২৮), পলাশ (২৮), মোহাম্মদ সাঈদ (৪৮), সালমা (২৮), মুরাদ হাসান (২২), মোহাম্মদ মনির হোসেন (৫৫), মোহাম্মদ মোহর আলী (৫৬), মোহাম্মদ মিলন (৩২), মোহাম্মদ সুজন (৪৫), মোহাম্মদ রুবেল (২৬), আবদুর রাজ্জাক (৪৫), মোহাম্মদ জালাল হোসেন (৪৮), মোহাম্মদ খোকন মিয়া (৩০) ও আল আমিন (২০)।
পুলিশ আরও জানায়, তাদের কাছ থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধে আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
এছাড়া, বার্মা স্ট্যান্ড এলাকা থেকে মলম পার্টির চার সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন- শিল্পি আক্তার (৩৭), নাসরিন আক্তার (২৮), নাসিমা বেগম (৩০) ও মোর্শেদা বেগম (২৮)। তাদের কাছ থেকে ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে আগেও মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।