৬ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৬ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও দফতরে ৬টি পদে ৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ অফিস চলাকালীন সময় পর্যন্ত (সাপ্তাহিক ও ছুটির দিন ব্যতিত) আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর আবেদন ফরম প্রিন্ট করে সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিং শিউরক্যাশ/নগদ/রকেট এর মাধ্যমে ১ নং পদের জন্য ৬০০ টাকা, ২-৬ নং পদের জন্য ৪০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।