‘অবহেলায়’ এশিয়ান সাইক্লিংয়ে নেই বাংলাদেশ
ছবি: সংগৃহীত
৫-১১ ফেব্রুয়ারি সৌদি আরবে এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের দুই নারী ও পুরুষ সাইক্লিস্টের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা। ফেডারেশন নির্দিষ্ট সময় ভিসা ও নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় বাংলাদেশের সাইক্লিস্টরা এশিয়ান পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছেন না।

এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজকরাই ভিসার ব্যবস্থা করেছিলেন। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাইক্লিস্টদের নাম এন্ট্রির বাধ্যবাধকতা ছিল। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন সেটি পারেনি। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপে কারা খেলবেন এজন্য একটি ট্রায়াল প্রয়োজন। সেই ট্রায়াল আয়োজনের প্রয়োজনীয় সময় ও স্থান আমরা দুই দফা পরিবর্তন করেছে নানা কারণে। আয়োজকদের অনুমতি এবং সম্মতি নিয়েই ১০ জানুয়ারি আমরা ট্রায়াল সম্পন্ন করি। এরপর পোর্টালে নিবন্ধন প্রক্রিয়া আর হয়নি আয়োজকরা বলছে সময় শেষ এখন সৌদি দূতাবাসের মাধ্যমে ভিসা করতে।’
সৌদি আরবে ক্রীড়া ইভেন্ট হলে সংশ্লিষ্টদের ভিসা সৌদি আরবই প্রেরণ করে। সাম্প্রতিক সময়ে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের ভিসা সৌদি আরব থেকে নির্দিষ্ট সময়েই এসেছে। সাইক্লিং ফেডারেশন বিলম্ব করায় বিড়ম্বনায় পড়েছে।