রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

সংগ্রহীত ছবি

রাজধানী ভাষানটেক বস্তিতে বৃহস্পতিবার রাতে (৫ ফেব্রুয়ারি) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে অন্তত ৫টি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।

এমন দুর্ঘটনার খবর পেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা নিয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

 

উপস্থিত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন ও পরিবারগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তার এবং স্থানীয় নেতারা।

এমন মানবিক উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।