পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মান্দারবাড়িয়া এলাকায় একটি বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার মিরসরাই সদর ইউনিয়নের ৩ ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এরআগে ২০২০ সালের ৫ এপ্রিল তার মা কুলসুমা আক্তার মুন্নীর মৃত্যু হয়। মাকে হারিয়ে এতিম হয়ে যায় ছেলেটি। মায়ের অভাব অনেকটা কাটিয়ে সর্বদা আগলিয়ে রাখেন তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ ফিরোজ মাস্টার।