চুয়াডাঙ্গায় ভিক্ষুককে মেরে আহত করলেন বিএনপির দুই নেতা
ছবিঃ সংগৃহীত
মহিলাদের পর এবার চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককের মারধরের অভিযোগ উঠেছে বিএনপি দুই নেতা আশিক ও অনিকের বিরুদ্ধে।
আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামের আশিক ও অনিক নামের দুই বিএনপি নেতা তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যান গাড়ি ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে। মারধরের ফলে আবু তালেব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
নরসিংদীতে নির্বাচনী উত্তাপের মধ্যে কয়েক হাজার নারী ভোটারের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।