রাত থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাত থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

পাইপলাইনের লিকেজ মেরামত কাজের জন্য আজ রবিবার রাত ৯টা থেকে ৪ ঘণ্টা গাজীপুরের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুরের চন্দ্রার পিএসআইজি লাইনে (২০"×১৪০) লিকেজ মেরামত কাজের জন্য রবিবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত কুমুদীনি ডিআরএস থেকে জয়দেবপুর সিজিএস পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।