বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মাঝিড়া লেকপাড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, বুধবার সকালে মাঝিড়া এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির যানবাহন তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।