নির্বাচন কমিশনাররা কে কোথায় ভোট দেবেন

নির্বাচন কমিশনাররা কে কোথায় ভোট দেবেন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনার নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেবেন। ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটে ভোট দেবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। 
 
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উত্তরার আলোর ধারা স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

 

এ ছাড়া সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ যথাক্রমে নারায়ণগঞ্জ-১ ও ঢাকা-৮ আসনে তাদের ভোটদান করবেন। আনোয়ারুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর পুতিনা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে, আর মো. সানাউল্লাহ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন।