গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী

গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী

ফাইল ছবি

গাজীপুরের ৫টি সংসদীয় আসনের নির্বাচনে ৪টিতে বিএনপি এবং একটিতে জামায়াত ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মো: মজিবুর রহমান, তার প্রাপ্ত ভোট : ২ লাখ ৮ হাজার ৬৮৮।
নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের মো: শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।

গাজীপুর-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এম মঞ্জুরুল করিম রনি, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ৮৮ হাজার ৬০৬। নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় জোটের (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি), আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। 

গাজীপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এস এম রফিকুল ইসলাম বাচ্চু, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ৬২ হাজার ৩৪৩। নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের সালাহউদ্দিন আইউবী, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ১ হাজার ৭৭৯। 
নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
 
গাজীপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এ কে এম ফজলুল হক মিলন, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ৩৩ হাজার ৮৬৯। নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের মো: খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।