মালয়েশিয়ায় রমজান শুরু বৃহস্পতিবার

মালয়েশিয়ায় রমজান শুরু বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার দেশজুড়ে ২৯টি স্থানে চাঁদ দেখার পর্যবেক্ষণ চালানো হলেও কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে।

দেশটির রাজার সিলমোহরধারী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দেন। এর কিছুক্ষণ আগে ব্রুনাইও একই ঘোষণা দেয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন ব্রুনাইয়ের এক বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই সেখানে রমজান মাস শুরু হবে।

ব্রুনাইয়ের শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। ব্রুনাই জ্যোতির্বিজ্ঞান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চাঁদ পর্যবেক্ষণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশেও একই দিনে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সূত্র: গাল্ফ নিউজ