জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সাঈদ আল নোমানের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সাঈদ আল নোমানের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে সমাধিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।

সাঈদ আল নোমান বলেন, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের আদর্শই আমাদের রাজনীতির মূল প্রেরণা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের চলার পাথেয়। এই আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, শাহ আলম, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মোশাররফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।