বান্দরবানে টাস্কফোর্সের বিশেষ অভিযান
সংগৃহীত ছবি
বান্দরবানে বাজারের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যমান তদারকির লক্ষ্যে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালিত হয়।বৃহস্পতিবার সকালে অভিযানের নেতৃত্ব দেন কমিটির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
অভিযানকালে বাজারে মাছ-মাংস, কাঁচাবাজার ও মুদি দোকানের পণ্যের মূল্য তালিকা ও পণ্যমান পর্যবেক্ষণ করে বিশেষ টাস্কফোর্স টিম।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার এবং ক্যাবসহ কমিটির অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।