প্রায় দুই দশক পর আবারও ভারতে কনর্সাট করতে আসছেন শাকিরা

প্রায় দুই দশক পর আবারও ভারতে কনর্সাট করতে আসছেন শাকিরা

ছবিঃ সংগৃহীত।

জনপ্রিয় পপ তারকা শাকিরা আবারও ভারতে কনসার্ট করতে আসছেন। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় আসরে অংশ নিতে তিনি আগামী ১০ এপ্রিল মুম্বাই ও ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করবেন।দাতব্য সংস্থা ফিডিং ইন্ডিয়া এবং জোমাটোর উদ্যোগ ডিস্ট্রিক্ট বাই জোমাটো-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’।

আয়োজকদের মতে, এ আয়োজনের লক্ষ্য শুধু বিনোদন নয়; ক্ষুধা ও অপুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম উদ্দেশ্য।

মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কনসার্টে শাকিরার পাশাপাশি আন্তর্জাতিক ও ভারতের আরও কয়েকজন শিল্পী অংশ নেবেন।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা সব সময়ই তার জন্য বিশেষ অভিজ্ঞতা। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত।

তিনি জানান, ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীতের আয়োজন নয়; এটি এমন একটি উদ্যোগ যেখানে সবাই মিলে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যাতে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।

নিজের বেয়ারফুট ফাউন্ডেশন-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই তারকা। এ উদ্যোগটি ‘জিরো হাঙ্গার’ বা ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রায় দুই দশক পর ভারতে কনসার্ট করতে যাচ্ছেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুর-এর অংশ হিসেবে তিনি মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন।