ভূমিমন্ত্রীর এপিএস হলেন আল মুনজির

ভূমিমন্ত্রীর এপিএস হলেন আল মুনজির

ফাইল ছবি

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিযোগ পেয়েছেন মো. আল মুনজির বিন ওবোয়েদ।

রাজশাহীর হোসনীগঞ্জের মো. ওবায়দুল হকের ছেলে মুনজিরকে এই পদে নিয়োগ দিয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী মিজানুর রহমান মিনু যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা আল মুনজিরকে তার এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

চাকরির বেতন ও ভাতাদি ২০১৫ সালের আদেশ অনুযায়ী (নবম গ্রেড) ২২,০০০–৫৩,০৬০ টাকা বেতন স্কেলে নির্ধারণ করা হয়েছে