গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

গাইবান্ধায় ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় মাদক বহনকারী চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ওইসব গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, এদিন সকালে উপজেলার শহরের চারমাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবহন তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহ হলে একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেওয়া হয়। ঘটনা বেগতিক আচ করতে পেরে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে বাধা দুটি বস্তায় চারটি প্যাকেটে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। পালাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।