সুদানে আরএসএফের ড্রোন হামলা

সুদানে আরএসএফের ড্রোন হামলা

ছবিঃ সংগৃহীত।

সুদানের উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী আল-উবাইদে একাধিক বেসামরিক স্থানে ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মাঠ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-আরাবিয়া এবং আল-হাদাত এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র অনুসারে, এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো কর্দোফান বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ লক্ষ্য করে ভোরে এই হামলা চালানো হয়েছে।

এতে শহরের চিকিৎসা সরবরাহ কেন্দ্র এবং রিয়াদ আল-সালিহিন পাড়ার একটি ব্যক্তিগত বাড়িতেও আঘাত হানা হয়েছে।

কোনও বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, হামলার জেরে একাধিক ভবনের ক্ষতি হয়েছে।

একটি সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আল-উবাইদে হামলায় জড়িত প্রায় ১১টি ড্রোনকে বাধা দিয়েছে এবং গুলো করে ভূপাতিত করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক হামলার ঘটনায় ড্রোনের ব্যবহার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ উভয়ই তাদের অভিযানে প্রতিনিয়ত ড্রোনের ওপর উপর নির্ভর করছে। এর মধ্যে আরএসএফের বিরুদ্ধে কর্দোফানে ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে হামলার পর দেশটির সেনাবাহিনী কর্দোফান এবং দারফুরে আরএসএফ সরবরাহ লাইন ট্র্যাক এবং আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সহিংসতা হত তিন মাসে ১ লাখের বেশি মানুষ কর্দোফান অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে।