চিরিরবন্দরে ৩ মাদকসেবীর জেল-জরিমানা

চিরিরবন্দরে ৩ মাদকসেবীর জেল-জরিমানা

প্রতিকি ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে গাঁজাসেবনের অভিযোগে ৩ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ। ভ্রামামাণ আদালতে গাঁজাসেবীদের ৩ মাসের জেল ও জরিমানা করেছে।

আটককারীরা হলেন,  চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের রবিউল ইসলাম বাবু (৪০), একই এলাকার মাষ্টারপাড়ার জয় দাস (২৫) ও খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বৈশ্যপাড়ার বিধান বৈশ্যকে (২৭) আটক করে। 

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল বাজারের পাশে গছাহার গ্রামের লালশাহপাড়া এলাকায় এস আই (নি.) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ মাদকবিরোধী অভিযানের সময় গাঁজাসেবনকালে গাঁজার পুরিয়া ও সেবনের সরঞ্জামসহ ৩জনকে আটক করে।
 
এ সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবীদের স্বীকারোক্তি মোতাবেক প্রত্যেকের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মাদকসেবী রবিউল ইসলাম বাবুকে ১ হাজার টাকা, জয় দাস ও বিধান বৈশ্যকে ১০০টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংসদ সদস্য মহোদয়ের কঠোর নির্দেশনা ও আইন-শৃংখলা সভার সিদ্ধান্ত মোতাবেক পুরো থানা এলাকায় মাদক বেচাকেনা ও সেবন বন্ধে কঠোর সাঁড়াশি অভিযান চলছে। সাঁজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে।