শূন্য রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বিপাকে

শূন্য রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বিপাকে

ছবিঃ সংগৃহীত।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। তবে আগের ম্যাচে ইনিংসের প্রথম বলে হলেও আজ তৃতীয় বলে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তিনি।

আগের ম্যাচও তাসকিনের শিকার হয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। দ্বিতীয় ওভারে কপার কুনোলির উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।

অফ স্টাম্পের বাইরে ডেলিভারিটি করেছিলেন তাসকিন। সেটা না খেলে ছেড়ে দেন শর্ট, এরপর দুর্দান্ত ইনসুইংয়ে ভেঙে যায় স্টাম্প। টানা তিন ম্যাচ ডাক মারলেন শর্ট। আর কুনোলি ক্যাচ দেন লিটন কুমার দাসকে।

দ্বিতীয় ওভারে মুস্তাফিজের ঝলকে অস্ট্রেলিয়া পরেছে আরও বিপাকে। এক ওভার মেডিন সাথে কেড়ে নিলেন দুই-দুইটি উইকেট।

বর্তমানে ব্যাটিং এ আছেন, অস্ট্রেলিয়ার এক প্রান্তে জস ইংলিশ ও অপর প্রান্তে আছেন এলেক্স ক্যারি।

এর আগে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের এই শুভ সূচনায় দলের প্রতি রইলো আমাদের শুভ কামনা।