ইরানে হামলার প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ

ইরানে হামলার প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ

সংগৃহীত ছবি

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। আজ (১ মার্চ) রবিবার জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা সমন্বয়ক কমরেড বিটুল তালুকদার। বক্তব্য দেন দলের সদস্য আনোয়ারুল হক পলাশ।

সমাবেশ থেকে বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী জনগণকে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে আনুষ্ঠানিক অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।