রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

সংগ্রহীত ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রবিবার (১ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ইমতিয়াজ আহমেদ (১৯), সজীব (১৯), মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫), মো. নাঈমুর রহমান (২৪), মো. শাহীন (৩৫), মো. হানিফ (৩৯), মো. শাহাদত হোসাইন (১৯), মো. দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩), মো. স্বপন মিয়া (৩৪) ও ছয়জন কিশোর অপরাধী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় তাদের হেফাজত থাকা ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়াও গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।