যশোরের শার্শায় শিশু ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত গ্রেপ্তার

যশোরের শার্শায় শিশু ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিকি ছবি

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্ত নাইম উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শার্শা উপজেলার ফুলসারা গ্রামের একটি মোড়ে শিশুটির পিতার একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানের মধ্যেই শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করার চেষ্টা করে নাইম। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং সে পালিয়ে যায়। পরে দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করেন। এরপর তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।