বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২রা মার্চ) বিকাল সাড়ে ৪টায় বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজার ও পুরানবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফর রহমান।

অভিযানকালে ভোক্তা অধিকার আইনে ‘মেসার্স ভাই ভাই’ মাংসের দোকানকে ৫ হাজার টাকা, একটি পোল্ট্রি দোকানে ২ হাজার ও ভাসমান একটি ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।