হোলি উৎসব উপলক্ষ্যে আগামী কাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

হোলি উৎসব উপলক্ষ্যে আগামী কাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

ছবিঃ সংগৃহীত।

দোল বা হোলি উৎসব উপলক্ষে আগামীকাল বুধবার (৪ মার্চ) হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সংগঠনের পক্ষে জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ ২০২৬ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারক-রপ্তানিকারকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।