জীবননগর সীমান্ত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার ডিএন কিট জব্দ

জীবননগর সীমান্ত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার ডিএন কিট জব্দ

ছবিঃ সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ২২০ পিস ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কিট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের রাজাপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের শুকুর আলীর একটি ভুট্টাক্ষেত থেকে এসব কিট উদ্ধার করা হয়। উদ্ধার করা ডিএন টাইট কিটের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।’