অর্থমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপির অনলাইন ভার্সন

অর্থমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিএনপির অনলাইন ভার্সন

সংগৃহীত ছবি

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মঙ্গলবার বাদ যোহর নগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন ডিপটি, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, মোহাম্মদ ইউসুফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিবিদের সুস্থতা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ও দলীয় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি শিগগিরই স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবেন। এসময় মহান আল্লাহর দরবারে তাঁর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি দেশবাসীর নিকটও তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।