বগুড়া সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
আগামী রবিবার (৮ মার্চ) সরকারি সফরে বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৪ মার্চ) প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
সূত্রের তথ্যানুসারে, সফরকালে প্রতিমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) এবং জেলা সদরে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, রাজনৈতিক মতবিনিময় ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।
প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সচিব আতিকুর রহমান জানান, দায়িত্ব নেওয়ার পর এটি তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও রাষ্ট্রীয় সফর। এই সফরে তিনি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া জেলার বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মীর শাহে আলম তার নির্বাচনী এলাকায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।