বাবুগঞ্জে ট্রান্সফরমারের তার চুরি
প্রতিকি ছবি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া বায়তুল ফালাহ জামে মসজিদের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে ভেতরের তামার তার চুরি করেছে দুর্বৃত্তরা। এতে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মসজিদটি।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ।
তিনি জানান, মসজিদের সামনের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিচে নামিয়ে আনে। পরে ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তার নিয়ে গেছে চোরেরা।
আবু হানিফ আরও বলেন, এতে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে মসজিদটি। বিদ্যুৎ না থাকায় মুসল্লিরা ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়েছে।