নেশার টাকা নিয়ে বিবাদ, পথশিশুর আঘাতে প্রাণ গেল আরেক সঙ্গীর
প্রতিকী ছবি
রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার নেশা করাকে কেন্দ্র করে এক পথশিশুর কাঁচের টুকরের আঘাতে আরেক কিশোর সঙ্গী নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁ হোটেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ময়জুল ওরফে কালু (১৬)। সে ভাঙারি টোকানোর কাজ করতো।
এ ঘটনায় অভিযুক্ত হামিদুল নামের এক কিশোরকে হেফাজতে নিয়েছে তেজগাঁও থানা পুলিশ।
কালুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মরিয়ম বলেন, নেশা করাকে কেন্দ্র করে হামিদুল ভাঙা কাঁচের টুকরা দিয়ে কালুর ঘাড়ের বাম পাশে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরিয়ম আরও বলেন, হামিদুল তেজগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।