ক্র্যাব সদস্য সন্তানদের কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(ক্র্যাব) সদস্য সন্তানদের মধ্যে কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র পরিচালনায় প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ্ নয়ন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল ও আইয়ুব আনসারীসহ সংগঠনটির সদস্যরা। 

কোরআন তিলাওয়াতি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে আমিনুল ইসলামের সন্তান আফিউল ইসলাম প্রথম স্থান, কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ জোহান কেনেডি দ্বিতীয় স্থান ও জিলানী মিলটনের সন্তান এ আর তালহা তৃতীয় স্থান লাভ করে।

‘খ’ গ্রুপে আয়নাল হোসেনের সন্তান আয়নুন নাহার আকসা প্রথম স্থান, আসাদ আল মাহমুদের সন্তান আতইয়াব ইউশা আত্তা দ্বিতীয় স্থান ও ইমরান আলীর সন্তান শামিন সাদমান শুদ্ধ তৃতীয় স্থান অধিকার করে। ‘গ’ গ্রুপে আবু হেনা রাসেলের সন্তান মিরাজ উদ দৌলা কোরআন তিলাওয়াতে প্রথম স্থান লাভ করে। 

হামদ-নাত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ জোহান কেনেডি প্রথম স্থান, শেখ ফাইজান তাবরেজি দ্বিতীয় স্থান ও শহিদুল ইসলাম রাজীর সন্তান সাইফান মুহাম্মদ শান তৃতীয় স্থান লাভ করে। ‘খ’ গ্রুপে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার প্রথম স্থান ও ইয়াশরা বিনতে শাহরিয়ার দ্বিতীয় স্থান লাভ করে। ‘গ’ গ্রুপে এম এম বাদশাহ্’র সন্তান নাবিদ রহমান তৃর্য প্রথম স্থান, নওশীন তাবাসসুম তৃনা দ্বিতীয় স্থান ও শেখ কালিমউল্যাহ্ নয়নের সন্তান শেখ তাসকিয়া হিমাদ্রী তৃতীয় স্থান লাভ করে।  

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, সদস্য সন্তানদের প্রতিভা বিকশিত করতে এমন আয়োজনের উদ্যোগ। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্বারোপ করেন তিনি। 

সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ২০২২ সাল থেকে সদস্য সন্তানদের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতি বছরই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। 

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন।

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ (২৫ রমজান) ক্র্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।