খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও সভা

খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও সভা

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে পরে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। দুর্যোগ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্য চিত্র উপস্থাপনা করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন। 

সভায় বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম। 

আলোচনা সভা ও র‌্যালিতে বিভিন্ন সরকারি কর্মকতা ও রেড ক্রিসেন্টের সদস্যরা  অংশ নেন।