চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার।। প্রতীকী ছবি।

চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ মো. এরশাদ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া এলাকার ঢালার মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাফর জমিদারের মালিকানাধীন একটি টিনশেড ভাড়া ঘর থেকে মো. এরশাদকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে সেখান থেকে ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪টি কুড়াল এবং ২টি দা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত তার সহযোগী অন্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।