খাগড়াছড়িতে অসহায়দের মাঝে বিজিবির ঈদ সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে অসহায়দের মাঝে বিজিবির ঈদ সামগ্রী বিতরণ

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রামগড় জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলার গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার, মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান প্রদান, মসজিদের নির্মাণকাজের জন্য আর্থিক অনুদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও কয়েকজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

বিজিবি জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকার গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে