সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ১৫ জন গ্রেপ্তার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যান্য মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলী আকবর (৪৮), আকছার আহমেদ বিবেক (২৫), রুবেল হোসেন (৩০), শুভ (২৫), নাদিম আহম্মেদ হৃদয় (২৫), আক্তার হোসেন উট্টু (৪০), রুবেল (৩৫), মহসিন (৩২), রাতুল (২২), নয়ন (৩৫), রুস্তম আলী (৪০), আকবর হোসেন (৩২) ও আমেলা বেগম (৫৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ওয়ারেন্ট ও চুরির মামলার আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।