কানে হেডফোন: কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

কানে হেডফোন: কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. টিপু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে। তিনি কয়েকদিন আগে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া ট্রমা সেন্টারে নেওয়ার চেষ্টা করলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

লোহাগড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

লোহাগড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জেনেছি।