সিলেটে ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

সিলেটে ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

প্রতিকি ছবি

ছিনতাইয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী ও মাদক বিক্রেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আটককৃতদের মধ্যে ৬ জন পেশাদার চিহ্নিত ছিনতাইকারী রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন সন্দেহভাজন অপরাধী রয়েছেন। বিশেষ অভিযানকালে মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক করা হয়েছে ১১ জনকে। 

মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট নগরীকে ছিনতাইকারী ও কিশোরগ্যাংমুক্ত করতে এসএমপির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।