ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর গ্রামের ইসহাক আলীর ছেলে জুবায়েরের ঘর থেকে এ চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও সানজিদা রহমান।
জানা যায়, এ চাল অতিদরিদ্র কর্মসূচির জন্য বরাদ্দ খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরে বিক্রির কথা।
ইউএনও সানজিদা রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়েছে।