পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে সিএসইর লেনদেন
ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক আট পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৭১ ও ২০৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টি কোম্পানির, কমেছে ২৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন এক পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৭৯ পয়েন্টে।
সিএসইতে হাত বদল হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির কোম্পানির শেয়ার দর।
রবিবার সিএসইতে ৩৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২১ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।