রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরে রংপুরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়।

রবিবার রংপুর জেলা তথ্য অফিস জানিয়েছে, প্রধান জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। 

ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন। ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

ঈদের প্রধান জামাতের সময়ের সঙ্গে মিল রেখে জেলার উপজেলাগুলোর ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এছাড়া ঈদকে ঘিরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার এবং এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করবে জেলা প্রশাসন।