ঝিনাইদহে বাজার পর্যবেক্ষণে এমপি আলী আজম
সংগৃহীত ছবি
মূল্যবৃদ্ধি ও ভোক্তা ভোগান্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ শহরে বাজার পর্যবেক্ষণ করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মো. আবু বকর।
বুধবার সকালে তিনি ফিলিং স্টেশন, হাটখোলা মাংসের বাজার ও পায়রা চত্বরের বাজারসহ বিভিন্ন এলকায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
বাজার পরিদর্শনে তিনি দেখতে পান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও তেল বিক্রিতে কৃত্রিম সীমা আরোপ করে ক্রেতাদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানান।
বাজার তদারকি শেষে এমপি আবু বকর বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে পণ্য বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাইকে নিয়ম মেনে ব্যাবসা পরিচালনা করতে হবে।
এ সময় তিনি সংশ্লিষ্টদের যথাযথ তদারকি করতে আহ্বান জানান।