গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

ফাইল ছবি

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

এছাড়া সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে। তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।

এদিকে আধা ঘণ্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুবিধামতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান অংশ নেবেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ঈদের নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে