চুয়াডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরের চালে, মৃত্যু এক

চুয়াডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরের চালে, মৃত্যু এক

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝড়ের সময় ঘরের চালের উপর গাছের ডাল ভেঙে পড়ে আকমান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার স্ত্রী।

বুধবার (১৮ মার্চ) রাতে আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়ানের উদয়পুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত আকমান (৬২) আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী লতিফুন্নেছা আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ঝড়ের সময় স্বামী-স্ত্রী নিজ ঘরে ছিলেন। তারা রাতের খাবার  খাওয়ার সময় একটি গাছের ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে। গাছের ডাল চাপা পড়ে আকমান নামের বৃদ্ধ মারা যান। এ সময় তার স্ত্রী আহত হন। 

ঝড়ের কারণে বৈদ্যুতিক খুটি, গাছের ডাল ভেঙে পড়ে। নষ্ট হয় মাঠের ফসল। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাছের ডাল ঘরের চালায় পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছি।