ঈদযাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালে বড় ধরনের অনিয়ম ঘটেনি : নৌ প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালে বড় ধরনের অনিয়ম ঘটেনি : নৌ প্রতিমন্ত্রী

সংগ্রহীত ছবি

এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো অনিয়ম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানান, বুধবারের দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

রাজিব আহসান বলেন, ‘বুধবারে সদরঘাট লঞ্চ টার্মিনালে দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

নিখোঁজ ব্যক্তির সন্ধানে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে। ঘরমুখো মানুষের নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হয়েছে, এখন নিরাপদে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার বড় ধরনের কোনো অনিয়ম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘটেনি।’

তিনি জানান, শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলার উদ্দেশে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা ফাঁকা হয়ে গেছে সদরঘাট।