ঝিনাইদহে সড়ক নিরাপত্তায় হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

ঝিনাইদহে সড়ক নিরাপত্তায় হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

সংগৃহীত ছবি

ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক নিরাপত্তা জোরদারে হাইওয়ে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। আরাপপুর হাইওয়ে পুলিশের সদস্যরা এ সময় মহাসড়কে চলাচলকারী চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপদ যাত্রা বিষয়ে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।

লিফলেট বিতরণের সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার, ওভারটেকিংয়ে সতর্কতা অবলম্বন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানোর জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

হাইওয়ে পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা