কালবৈশাখীর তাণ্ডবে ভোলায় বিদ্যালয় বিধ্বস্ত
সংগৃহীত ছবি
ভোলায় কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। বুধবার (১৮ মার্চ) মধ্যরাতে হঠাৎ করে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের টিনশেড ভবনের ছাউনি উড়ে যায়, দরজা-জানালা ভেঙে পড়ে এবং কিছু অংশের দেয়াল ফেটে যায়। ঝড়ের সঙ্গে থাকা ভারী বৃষ্টিতে শ্রেণিকক্ষগুলোর বেঞ্চ, টেবিল, বই-খাতা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ নষ্ট হয়ে যায়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ শারাফাত হোসেন জানান, ঝড়ে এমনভাবে ক্ষতি হয়েছে যে ঈদের পরে স্কুল খুললে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তাই স্কুলটি দ্রুত সংষ্কারের দাবি জানিয়েছেন তিনি।