সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

ফাইল ছবি

জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। 

জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিরা এই জামাতে অংশ নেবেন।

এই ঈদ জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে। জামাতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে