দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
ফাইল ছবি
ঢাকা ও আশেপাশের এলাকায় আজ ঈদের দিন দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ ছিল।